বরই পাতার উপকারিতা এলার্জি দূর করার কার্যকরী উপায়
আপনি কি বরই পাতার উপকারিতা এলার্জি দূর করার কার্যকারী উপায় জানতে চান? বড়ই পাতার অপকারিতা সম্পর্কে জানতে চান? এর ব্যবহারবিধি সম্পর্কে জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।
এখানে আমরা বরই পাতার উপকারিতা এলার্জি দূর করার কার্যকারী উপায়, এর অপকারিতা, এর ব্যবহারবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন, আর দেরি না করে শুরু করা যাক।
সূচিপত্রঃ বরই পাতার উপকারিতা এলার্জি দূর করার কার্যকারী উপায়
- বরই পাতার উপকারিতা
- বরই পাতার উপকারিতা এলার্জি দূরীকরণে
- বরই পাতার আরো কিছু উপকারিতা
- বরই পাতার অপকারিতা
- বরই পাতা যাদু নষ্টে কিভাবে কাজ করে
- মৃত ব্যক্তিদের বরই পাতা দিয়ে গোসলের কারণ
- বরই পাতা রস খাওয়ার নিয়ম
- বরই পাতার পানি দিয়ে গা মুছার নিয়ম
- বরই পাতা দিয়ে গোসল করার নিয়ম
- শেষ কথাঃ
বরই পাতার উপকারিতা
বরই আমাদের সকলেরই পরিচিত একটি ফল। টক-মিষ্টি এই ফলটি আমরা সকলেই খেয়ে থাকি।এটি দেখতে ছোট হলেও এর উপকারিতা অনেক। এটি একটি পুষ্টিসমৃদ্ধ ফল। এর পাতার বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে। এটি আমাদের কাছে সহজলভ্য হলেও আমরা অনেকেই এর উপকারিতা জানি না। চলুন আজকে এর উপকারিতা জেনে নেওয়া যাক।
- মৌমাছির কামড়ের ব্যথা কমায়
- ত্বকের সৌন্দর্য বৃদ্ধি
- চুল পড়া প্রতিরোধ
- ক্ষতস্থান দ্রুত শুকায়
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
মৌমাছির কামড়ের ব্যথা কমাতেঃ অনেক সময় মৌমাছি, বোলতা বা ভিমরুল আমাদের শরীরের বিভিন্ন স্থানে হুল ফুটায়। ফলে সেখানে খুব ব্যথা করে। বোলতা বা ভিমরুল শরীরে যে স্থানে হুল ফুটায়, সেই আক্রান্ত স্থানে বরই পাতা বেটে লাগালে, ব্যথা খুব দ্রুত কমে যায়।
ত্বকের সৌন্দর্য বৃদ্ধিঃ আমরা বিভিন্ন সময় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে থাকি। বিশেষ করে নারীরা বিভিন্ন ধরনের কসমেটিক্স জাতীয় জিনিস ব্যবহার করে, যা আমাদের ত্বকের জন্য অনেক সময় ক্ষতিকর হয়ে থাকে। তাই যদি কেউ প্রাকৃতিক উপায়ে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে চায়, তাহলে তাকে বড়ই পাতা বেটে শরীরে লাগাতে হবে। ফলে শরীরের ত্বকে থাকা রোগ জীবাণু মরে যায় এবং ত্বক ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে।
চুল পড়া প্রতিরোধঃ বিভিন্ন কারণে আমাদের অনেক সময় মাথার চুল পড়ে যায়। বিশেষ করে যারা শহরাঞ্চলে থাকেন, তাদের ক্ষেত্রে এটি বেশি হয়ে থাকে। তাই মাথার চুল পড়া প্রতিরোধে নিয়মিত বরই পাতার রস খেতে পারেন। এটা খেতে একটু কষ্ট হলেও বেশ উপকারী।
ক্ষতস্থান শুকাতেঃ অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন স্থানে নানা ধরনের ক্ষত হয়ে থাকে। অনেক ঔষধ খেয়েও ভালো হয় না। এক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে দ্রুত ক্ষত শুকাতে চাইলে বড়ই পাতার পেস্ট ক্ষতস্থানে ব্যবহার করতে পারেন। এটি দ্রুত ক্ষতস্থান শুকাতে কাজ করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিঃ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে আমরা একটুতেই অসুস্থ হয়ে পড়ি। তাই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে পুষ্টিকর খাবার অপরিহার্য। এক্ষেত্রে বড়ই পাতা হতে পারে একটি কার্যকারী উপাদান। বড়ই পাতায় রয়েছে ভিটামিন সি, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কাজ করে।
বরই পাতার উপকারিতা এলার্জি দূরীকরণে
আমরা অনেকেই এলার্জির কারণে খুব কষ্টে থাকি। আমরা অনেক টাকা খরচ করে এর চিকিৎসাও করায়। অনেক ডাক্তার ও কবিরাজ দেখায়। কিন্তু কোন কার্যকর ফলাফল পায় না। ওষুধ খেলে আবার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমরা অনেক সময় অসুস্থ হয়ে পরি। তাই আমরা চেষ্টা করি কিভাবে ঘরোয়া উপায়ে ওষুধ না খেয়ে এলার্জির মতো একটি রোগ থেকে সুস্থ থাকা যায়। এক্ষেত্রে আপনার জন্য বড়ই পাতা হতে পারে একটি অসাধারণ উপাদান। এখানে আমরা কিভাবে বরই পাতার মাধ্যমে এলার্জি নিয়ন্ত্রণে রাখা যায় তা জানবো।
এলার্জির সমস্যা সমাধানে বরই পাতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে আমাদের প্রথমে বরই পাতা নিয়ে সেগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর যদি আপনারা এর রস খেতে চান, তাহলে বরই পাতাগুলোকে ভালো করে বেটে নিতে হবে। এবার ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে ফেলতে হবে। তাহলে যে রস পাওয়া যাবে, তা আপনারা শরীরে মালিশ করতে পারেন, আবার মধুর সাথে মিশিয়ে খেতেও পারেন। আবার যদি কেউ বরই পাতা দিয়ে গরম করা পানি ব্যবহার করতে চান তাহলেও হবে। এক্ষেত্রে প্রথমে আপনাকে বড়ই পাতা দিয়ে পানি ১০-১৫ মিনিট ধরে গরম করতে হবে। এবার পানি ঠান্ডা করে হালকা কুসুম অবস্থায় পাতলা কাপড় দিয়ে গা মুছতে হবে। কিছুক্ষণ পরে ভালো পানি দিয়ে গোসল করে নিতে হবে।
বরই পাতার আরো কিছু উপকারিতা
বরই পাতা আমরা সকলেই চিনি। কিন্তু কজনই বা এর উপকারিতা সম্পর্কে জানি। বরই পাতা এটি দেখতে ছোট হলেও এর উপকারিতা অনেক। আমরা উপরে বরই পাতার উপকারিতা এলার্জি দূর করার উপায় সম্পর্কে জেনেছি। এখানে আমরা বড়ই পাতার আরো কিছু উপকারিতা সম্পর্কে জানব।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণঃ আমাদের মধ্যে অনেকেরই ডায়াবেটিস হয়ে থাকে। ডায়াবেটিস মূলত রক্তের শর্করা (গ্লুকোজের) পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণে হয়ে থাকে। বরই পাতাতে শর্করার পরিমাণ খুব কম থাকে। তাই এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে।
- ভালো ঘুমে সহায়কঃ অনেক সময় আমাদের শরীরে প্রয়োজনীয় হরমোনগুলো বিভিন্ন কারণে সঠিক পরিমাণে উৎপন্ন হয় না। ফলে আমাদের ঘুমের সমস্যা সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। বড়ই পাতা খেলে এ ধরনের হরমোনের ভারসাম্য বজায় থাকে। ফলে ঘুমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
- দুশ্চিন্তা ও অবসাদ দূর করেঃ অনেক সময় আমাদের বিভিন্ন কারণে খুব দুশ্চিন্তা হয়ে থাকে, মন ভালো লাগে না। এক্ষেত্রে বড়ই পাতার কিছু ঔষধি উপাদান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ বড়ই পাতার উপাদান আমাদের মনকে শান্ত করে দুশ্চিন্তা ও অবসাদ দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে।
- হজমে সাহায্য করেঃ অনেক সময় আমাদের হজমে সমস্যা ও কোষ্ঠকাঠিন্য হয়। এক্ষেত্রে বড়ই পাতা আমাদের হজম শক্তিকে বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তাই হজমে সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে আমাদের নিয়মিত বড়ই পাতার রস খাওয়া উচিত।
- ওজন নিয়ন্ত্রণঃ অনেক সময় আমাদের বিভিন্ন কারণে অতিরিক্ত শারীরিক ওজন বৃদ্ধি পেতে থাকে। শারীরিক ওজন অতিরিক্ত বৃদ্ধি পেলে আমাদের বিভিন্ন রোগ বালাই বেড়ে যেতে পারে। তাই যদি কারো শারীরিক ওজন অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়, তবে তার নিয়মিত বড়ই পাতার রস খাওয়া উচিত। বরই পাতার রস খেলে আমাদের শারীরিক ওজন বৃদ্ধি কিছুটা কমে আছে।
বরই পাতার অপকারিতা
আমরা ইতিমধ্যেই বড়ই পাতার উপকারিতা, এলার্জি দূর করার কার্যকারী উপায় সম্পর্কে উপরে জেনেছি। এবার আমরা বরই পাতার অপকারিতা সম্পর্কে জানব। প্রত্যেক জিনিসেরই উপকারিতার পাশাপাশি অপকারিতা রয়েছে। ঠিক তেমনি বরই পাতার অপকারিতা রয়েছে। তবে এর উপকারিতার তুলনায় অপকারিতার পরিমাণ খুব কম। অপকারিতার পরিমাণ কম হলেও এটি অনেক সময় আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা সৃষ্টি করে। নিজের কয়েকটি অপকারিতা সংক্ষেপে আলোচনা করা হলো-
শ্বাসকষ্ট বৃদ্ধিঃ স্বাভাবিক অবস্থায় বরই পাতা খেলে সাধারণত শ্বাসকষ্ট হয় না। তবে শ্বাসকষ্টের রোগীদের বরই পাতা খেলে শ্বাসকষ্ট আরো বেড়ে যেতে পারে। তাই শ্বাসকষ্টের রোগীদের বড়ই পাতা খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
পেটে গ্যাস হওয়াঃ অনেক সময় আমরা অনেক কিছু না বুঝেই অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলি, যা আমাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। বড়ই পাতাও যদি কেউ বেশি পরিমাণে খেয়ে ফেলে তাহলে তার পেটে গ্যাস বা এসিডিটি সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে।গর্ভবতী নারীদের সমস্যাঃ অনেক সময় গর্ভবতী নারী অনেক কিছুকে খুব সামান্য ভেবে খেয়ে ফেলেন। যা অনেক সময় বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেক গর্ভবতীর শারীরিক অবস্থা বিবেচনায় তাদের বড়ই পাতা খাওয়া উচিত নয়। কিন্তু যদি কেউ খেয়ে ফেলে তাহলে তার শারীরিক সমস্যা হতে পারে। তাই গর্ভাবস্থায় নারীদের যে কোন কিছু খাবারের আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
ডায়াবেটিস বৃদ্ধিঃ সাধারণত বড়ই পাতায় শর্করার পরিমাণ কম থাকে, তাই এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। কিন্তু আমরা অনেকেই বড়ই পাতা খাওয়ার সময় তা মধু বা চিনির সাথে মিশিয়ে খায়। যদি কোন ডায়াবেটিসের রোগী এমনভাবে বড়ই পাতা খান, তাহলে তার রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস বৃদ্ধি হতে পারে। তাই তাকে অবশ্যই সতর্কতার সাথে খেতে হবে।
বরই পাতা যাদু নষ্টে কিভাবে কাজ করে
এজন্য প্রথমে আপনাকে ভালোভাবে ওজু করে নিতে হবে। এবার বড়ই এর ৭টি কাঁচা পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে বেটে ফেলতে হবে (না বাটলেও হবে)। এবার এই পাতার বাটা অংশকে পানিতে দিয়ে চুলায় ১০-১৫ মিনিট ধরে পানি গরম করতে হবে। এরপর পাতা থেকে এক ধরনের আঠালো উপাদান পানির সাথে মিলে পানির রং হালকা লালচে ধরণের হয়ে যাবে। এবার এই পানির কিছু অংশ গ্লাসে নিতে হবে।
আরো পড়ুনঃ বদ নজর থেকে বাঁচার উপায়
এরপর আউজুবিল্লাহি মিনাশ শাইতনির রজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে। নিম্নোক্ত সূরা গুলো পাঠ করুন-
- সূরা ফাতিহা-------৭ বার
- আয়াতুল কুরসি---৭ বার
- সূরা ইখলাস-------৭ বার
- সূরা ফালাক------৭ বার
- সূরা নাস----------৭ বার
এখন পানিতে ফুঁ দিয়ে বিসমিল্লাহ বলে তিন কুলি পানি ওই গ্লাস থেকে পান করুন। বাকি পানি দিয়ে আপনি গোসল করবেন। অন্য কোন পানি, এই বড়ই পাতার পানির সাথে মিশানো যাবে না। আশা করা যায়, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন।
মৃত ব্যক্তিদের বরই পাতা দিয়ে গোসলের কারণ
আমরা সকলেই জানি, কোন মুসলমান মারা গেলে তাকে বরই পাতা দিয়ে গোসল করানো হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, এটি কেন করা হয়? এর পিছনে ধর্মীয় এবং বৈজ্ঞানিক কি ধরনের ব্যাখ্যায় রয়েছে? আজকে আমরা এই বিষয় সম্পর্কে জানব। নিচে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো--
যখন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর কন্যা হযরত জয়নব (রা.) ইন্তেকাল করেন, তখন তিনি নারীদের ডেকে মৃতদেহ গোসল করানোর পদ্ধতি শিখিয়ে দেন এবং গোসলের পানিতে বড়ই পাতা ব্যবহারের নির্দেশ দেন। গোসলের পানিতে বড়ই পাতার ব্যবহার সম্পর্কিত হাদিসটির রেফারেন্স-সহিহ বুখারী, হাদিস নম্বরঃ১২৫৩; সহিহ মুসলিম, হাদিস নম্বরঃ৯৩৯ ।
এ বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যাঃ
বড়ই পাতায় অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে, তাই গরম পানি দিয়ে বড়ই পাতা ফুটালে পানি ঔষধি গুণাগুণ সম্পন্ন হয়ে ওঠে। যা বাজারে পাওয়া অন্যান্য অ্যান্টিসেপটিক থেকে বহুগুণে ভালো। যা শরীর পরিষ্কার করতে সাহায্য করে। বরই পাতার গরম পানি শরীরে পচন ধরতে বাধা দেয়। এছাড়াও এটি পোকামাকড়ের কামড় রোধে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বড়ই পাতা রস খাওয়ার নিয়ম
উপরে আমরা বরই পাতার উপকারিতা এলার্জি দূর করার উপায় সম্পর্কে জেনেছি। আমরা বড়ই পাতা বিভিন্ন ধরনের কাজ যেমনঃ ত্বকের সৌন্দর্য বৃদ্ধি, চুল পড়া প্রতিরোধ, ক্ষতস্থান শুকানোর জন্য ব্যবহার করে থাকি। আমরা যে কাজের জন্যই ব্যবহার করি না কেন, ব্যবহার না জানলে তো সেই উপকার পাওয়া যাবে না। তাই নিচে বড়ই পাতার রস খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নিই-
বড়ই পাতার রসঃ প্রথমে আমাদের দুই মুঠো বড়ই পাতা নিয়ে সেগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এমন ভাবে ধুতে হবে যেমন পাতাতে কোন প্রকার ময়লা না লেগে থাকে। এবার ধোয়া হলে সেগুলোকে ভালোভাবে বেটে ফেলতে হবে। বাটা হলে সেগুলো ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিতে হবে, তাহলে বড়ই পাতার রস পাওয়া যাবে। কেউ যদি এই রস শরীরে মালিশ করতে চান, তাহলে সারা শরীরে মালিশ করতে পারেন। এতেও বেশ উপকার পাওয়া যায়। আবার এই রসের সাথে অল্প পরিমাণ চিনি কালোজিরা ও লবণ মিশিয়েও খাওয়া যায়। খালি পেটে খেলে পেটে গ্যাস বা অন্য কোন সমস্যা হতে পারে তাই হালকা খাবার খেয়ে খেতে হবে।
বড়ই পাতার পানি দিয়ে গা মুছার নিয়ম
অনেকেরই বড়ই পাতার রস কসলা হওয়ার কারণে তা খেতে কষ্ট হয়। তাই আমরা বড়ই পাতার রস খাওয়া ছাড়াও এর উপকারিতা কিভাবে কাজে লাগানো যায় তা জানতে চাই। এর জন্য কার্যকারী উপায় হলো বড়ই পাতার হালকা কুসুম পানি দিয়ে গা মুছা। নিচে এই পদ্ধতি বর্ণনা করা হলো--
বড়ই পাতা দিয়ে গোসল করার নিয়ম
আমরা অনেকেই এলার্জি সমস্যা সমাধানসহ আরও বিভিন্ন কারণে বড়ই পাতার ব্যবহার করতে চায়। কিন্তু বড়ই পাতার রস কসলা হওয়ায় আমরা খেতে পারি না। রস খেতে না পারলে এর উপকারিতা কি হাতছাড়া করা যাবে? অবশ্যই না। তাই আপনার জন্য কার্যকরী উপায় হতে পারে বড়ই পাতার পানি দিয়ে গোসল করা। নিচে বড়ই পাতা দিয়ে গোসল করার নিয়ম সংক্ষেপে আলোচনা করা হলো--
আরো পড়ুনঃ গোসল করার সুন্নাহ সম্মত নিয়ম
বড়ই পাতা দিয়ে গোসল করার জন্য প্রথমে আপনাকে কয়েক মুঠো বড়ই পাতা নিয়ে সেগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এবার বড়ই পাতা দিয়ে পানি ১০-১৫ মিনিট ধরে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এর ফলে গরম পানি এক প্রকার আঠালো ভাব ধারণ করবে। এর ফলে বড়ই পাতার প্রাকৃতিক উপাদান পানির সাথে মিশে যাবে। এরপর গরম পানি থেকে পাতাগুলো ফেলে দিতে হবে। এবার এই গরম পানির সাথে ঠান্ডা পানি মিশিয়ে পানির তাপমাত্রা সহনীয় মাত্রায় নিয়ে আসতে হবে। এবার এই পানি দিয়ে আমরা প্রতিদিন যেভাবে গোসল করি সেভাবে গোসল করতে হবে। গোসল করা শেষে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে শরীর মুছে নিতে হবে।
এভাবে গোসল করলে আমাদের শরীরে যে রোগ জীবাণু থাকে তা মরে যাবে। ফলে আমাদের ত্বক ভালো থাকবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এভাবে কয়েক সপ্তাহ গোসল করলে আশা করা যায় এলার্জি ভালো হয়ে যাবে। এছাড়াও চুল পড়া বন্ধ হয়ে যাবে।
শেষকথাঃ বরই পাতার উপকারিতা এলার্জি দূর করার কার্যকরী উপায়
উপরে আমরা বরই পাতার উপকারিতা এলার্জি দূর করার কার্যকরী উপায়, এর অপকারিতা, বড়ই পাতার রস খাওয়ার নিয়ম, বড়ই পাতা দিয়ে গোসল করার নিয়ম ইত্যাদি বিষয় সম্পর্কে জেনেছি। আশা করছি পোস্টটি আপনারা মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন।
বড়ই পাতায় বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণ রয়েছে। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন কাজে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আমার মতে, আমাদের সপ্তাহে অন্তত ২-৩ দিন বড়ই পাতার পানি দিয়ে গোসল করা উচিত। তাছাড়া এর পুরোপুরি উপকারিতা উপভোগ করার জন্য সপ্তাহে দুই তিন দিন একটু কষ্ট হলেও বড়ই পাতার রস খাওয়া উচিত। এতে আমরা বিনা খরচেই বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পেতে পারি।
প্রিয় পাঠক, এই বিষয় সম্পর্কে যদি আর কোন কিছু জানার থাকে অনুগ্রহপূর্বক নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ইনশাল্লাহ প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।


