গর্ভাবস্থায় জাফরান খেলে কি বাচ্চা ফর্সা হয়

আপনি কি গর্ভাবস্থায় জাফরান খেলে কি বাচ্চা ফর্সা হয়, তা জানতে চান? গর্ভাবস্থায় জাফরান খাওয়া যাবে কিনা জানতে চান? জাফরান খাওয়ার উপকারিতা-অপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন!!

এখানে আমরা গর্ভাবস্থায় জাফরান খাওয়া যাবে কিনা? গর্ভাবস্থায় জাফরান খেলে কি বাচ্চা ফর্সা হয়? এর উপকারিতা-অপকারিতা,পুষ্টিগুণ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন, আর দেরি না করে শুরু করা যাক।

সূচিপত্রঃ জাফরান খেলে কি বাচ্চা ফর্সা হয়?

গর্ভাবস্থায় জাফরান খেলে কি বাচ্চা ফর্সা হয়

আমাদের অনেকেরই ধারণা, গর্ভাবস্থায় জাফরান খেলে বাচ্চা ফর্সা হয়। আসলেই কি গর্ভাবস্থায় জাফরান খেলে কি বাচ্চা ফর্সা হয়?--এই প্রশ্ন আমাদের অনেকেরই। চলুন, নিচে এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক--

গর্ভস্থ শিশুর ত্বকের রং  প্রধানত তার মা-বাবা থেকে প্রাপ্ত জিনের (যা মা-বাবা থেকে সন্তানে, মা-বাবার বৈশিষ্ট্য বহন করে) মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে।। এক্ষেত্রে বাহ্যিক কোনো  খাবার, মসলা, কিংবা অন্য কোন কিছু কোন প্রভাব নেই। এটা সম্পূর্ণ মা-বাবা থেকে প্রাপ্ত জিনের সমন্বয়ের মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে। তাই বলা যায়,   গর্ভাবস্থায় জাফরান খেলে বাচ্চা ফর্সা হয়-এই ধারণা সঠিক নয়।

গর্ভাবস্থায় জাফরান খাওয়ার বিভিন্ন উপকারিতা রয়েছে। তাই মা ও শিশুর সুস্বাস্থ্যের কথা চিন্তা করে গর্ভবতী মা নিয়মিত অল্প পরিমাণ জাফরান খেতে পারেন। উপকারিতার পাশাপাশি এর বেশ কিছু অপকারিতাও রয়েছে। তাই কোন শারীরিক জটিলতা দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।    

গর্ভাবস্থায় জাফরান খেলে কি বাচ্চা ফর্সা হয়? এই সম্পর্কে বাংলাদেশের একজন পরিচিত স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ  "ডা. নুর-ই নাজমাল লিমা"-এর মতামত জানতে নিজের ভিডিওতে ক্লিক করুন--

গর্ভাবস্থায় জাফরান খাওয়া যাবে কিনা

গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার মা ও শিশু উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাফরানে রয়েছে পুষ্টি উপাদান (যেমনঃ শর্করা, প্রোটিন, ফাইবার বা আঁশ), ভিটামিন (যেমনঃ ভিটামিন-বি, ভিটামিন-সি, ভিটামিন বি6), খনিজ উপাদান, (যেমনঃ পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি), যা শরীরের বিভিন্ন অত্যাবশ্যকীয় কাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গর্ভাবস্থায় আপনি নিশ্চিন্তে অল্প পরিমাণে জাফরান রান্নায় মসলা হিসেবে অথবা দুধ ও মিষ্টিতে দিয়ে খেতে পারেন।

কিন্তু,গর্ভাবস্থায় জাফরান খেলে এর উপকারিতার পাশাপাশি অপকারিতা ও রয়েছে। কেউ যদি কোন কারণে অতিরিক্ত পরিমাণ জাফরান খেয়ে ফেলে তাহলে তার পেটব্যথা, মাথাব্যথা, গর্ভপাতের সম্ভাবনা, হজমের সমস্যা সহ নানা রকম শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। তাই পরিমিত পরিমাণে খেতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।

    গর্ভাবস্থায় জাফরান খাওয়ার উপকারিতা

    গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার মা ও শিশু উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এক্ষেত্রে মায়ের পেটের ভেতর বেড়ে ওঠে আরও একটি শিশু। তাই মায়ের খাদ্যাভ্যাসের উপর শিশুর স্বাভাবিক বৃদ্ধি নির্ভর করে। তাই মাকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। এ সময় পরিমিত পরিমাণ জাফরান খেলে, তা মা ও শিশু উভয়ের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। গর্ভাবস্থায় জাফরান খাওয়ার কয়েকটি উপকারিতা নিচে আলোচনা করা হলো--
    • পিরিয়ড ও হরমোনাল ব্যালেন্স
    •  মর্নিং সিকনেস কমায় 
    • মন ভালো রাখে
    •  ব্যথা কমায়
    পিরিয়ড ও হরমোনাল ব্যালেন্সঃ গর্ভাবস্থায় বিভিন্ন কারণে নারীদের প্রয়োজনীয় হরমোন গুলো সঠিক পরিমাণে উৎপন্ন হয় না। ফলে হরমোনের ভারসাম্যহীনতার কারণে অনেক সময়ই মহিলাদের মাসিক অনিয়মিত হয়। প্রতিদিন অল্পমাত্রায় জাফরান খেলে এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়।
    মর্নিং সিকনেস কমায়ঃ গর্ভাবস্থায় নারীদের বমি বমি ভাব ও মাথা ঘোরা একটি সাধারণ সমস্যা, একে মর্নিং সিকনেস বলে। জাফরানে থাকা ম্যাগনেসিয়াম, ভিটামিন বি, বিশেষ করে ভিটামিন বি6,  নারীদের বমি বমি ভাব ও মাথা ঘোরা কমাতে খুব গুরুত্বপূর্ণ সহায়ক।
    মন ভালো রাখতেঃ গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের ফলে কোন কোন সময় গর্ভবতীর মন খারাপ হয়, কখনোবা রাগ হয়, আবার কখনো কান্না করে। জাফরান মানুষকে মানসিকভাবে শান্ত করে এবং এসব নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে গর্ভবতীর মন ভালো থাকে এবং গর্ভস্থ শিশুর স্বাভাবিক বৃদ্ধি চলতে থাকে।
    ব্যথা কমায়ঃগর্ভাবস্থায় বিভিন্ন কারনে পেট ব্যথা, পিঠ ব্যথা হয়ে থাকে। জাফরানে থাকা ক্যালসিয়াম হাড়কে মজবুত করে,আবার ফাইবার দ্রুত খাদ্য হজম করে কোষ্ঠকাঠিন্য ও বদহজম কমিয়ে আনে। ফলে গর্ভবতীর ব্যথা কমে আসে।

    জাফরান খাওয়ার আরো কিছু উপকারিতা

    জাফরান একটি অত্যন্ত মূল্যবান ও সুগন্ধযুক্ত মসলা, এটি অল্প পরিমাণ খাবারে দিলেই খাবার খুব সুস্বাদু, সুগন্ধযুক্ত ও আকর্ষণীয় হয়ে ওঠে। এতে রয়েছে পুষ্টি উপাদান  (শর্করা, ফাইবার, প্রোটিন), ভিটামিন ও খনিজ (ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, ভিটামিন-বি, ভিটামিন-সি ইত্যাদি), যা আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করে থাকে। নিচে এর কয়েকটি উপকারিতা সংক্ষেপে আলোচনা করা হলো--
    হাড় মজবুত করেঃ বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড়ের পুরাতন কোষগুলো ক্ষয় হয়ে যায় এবং নতুন কোষ তৈরি হয়। তবে নতুন কোষ উৎপন্ন হওয়ার চেয়ে পুরাতন কোষ ক্ষয়ের হার বেশি। তাই বৃদ্ধ অবস্থায় আমাদের হাড় ক্ষয়ের ফলে হাঁটুর এক ধরনের অস্টিওপোরেসিস (হাঁটুতে খুব ব্যথা হওয়া) নামক রোগ হয়। জাফরান হাড় ক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জাফরান খেলে এ রোগ থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়।
    রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেঃ জাফরানে রয়েছে শর্করা, ফাইবার, প্রোটিন, ভিটামিন-বি, ভিটামিন-সি, ভিটামিন-বি6, যা মানুষের শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে অর্থাৎ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
    রক্তচাপ নিয়ন্ত্রণঃ জাফরানে রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, যা রক্তনালীগুলোকে রক্ত চলাচলের উপযোগী করে তোলে। হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
    হজমে সাহায্য করেঃ জাফরানে থাকা ফাইবার (আঁশ) পাকস্থলীকে শান্ত রেখে গ্যাস কমাতে সাহায্য করে এবং হজমে সহায়তা করে। ফলে খাদ্য দ্রুত হজম হয় এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। তাই নিয়মিত জাফরান খেলে হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
    উপরে আমরা গর্ভাবস্থায় জাফরান খেলে কি বাচ্চা ফর্সা হয়? গর্ভাবস্থায় জাফরান খাওয়া যাবে কিনা? এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনেছি। নিচে আমরা এর অপকারিতা, গর্ভাবস্থায় জাফরান খাওয়ার নিয়ম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানব।

    গর্ভাবস্থায় জাফরান খাওয়ার অপকারিতা

    সব জিনিসেরই উপকারিতার পাশাপাশি অপকারিতা রয়েছে। উপরে আমরা জাফরানের উপকারিতা সম্পর্কে জেনেছি। এর উপকারিতার পাশাপাশি অপকারিতা রয়েছে। যদি এর অপকারিতা না জানি, তাহলে এটি আমাদের ক্ষতি ডেকে আনতে পারে। তাই নিচে এর কয়েকটি অপকারিতা সংক্ষেপে আলোচনা করা হলো--
    • গর্ভপাতের সম্ভাবনাঃ জাফরান রয়েছে ফসফরাস ও ম্যাগনেসিয়াম, যা নারীদের জরায়ুর সংকোচন-প্রসারণ নিয়ন্ত্রণ করে থাকে। তাই কেউ যদি গর্ভাবস্থায় এটি বেশি খেয়ে ফেলে, তাহলে তার জরায়ুর স্বাভাবিক সংকোচন ও প্রসারণ বাধাগ্রস্ত হয়।ফলে অনিয়ন্ত্রিত সংকোচন ও প্রসারণের কারণে গর্ভপাতের বা সময়ের আগেই সন্তান প্রসবের সম্ভাবনা সৃষ্টি হতে পারে।
    • হজমের সমস্যাঃ পরিমিত পরিমাণ জাফরান আমাদের হজমে সাহায্য করে থাকে। এতে থাকা ফাইবার, ফসফরাস, ভিটামিন-বি, ভিটামিন-সি পাকস্থলীতে খাদ্য হজমে সাহায্য করে থাকে। কিন্তু কেউ যদি এটি বেশি মাত্রায় খেয়ে নেন, তাহলে সেক্ষেত্রে তার পেটে গ্যাস হয়ে হজমে সমস্যা হতে পারে। এমনকি কোষ্ঠকাঠিন্যও হতে পারে। তাই পরিমিত পরিমাণ খেতে হবে।
    • এলার্জি ঝুঁকিঃ জাফরান একটি সুস্বাদু মসলা, যা মানুষের দেহে নানা রকম এলার্জির (যেমনঃ শরীর চুলকানো, কাশি ইত্যাদি) সৃষ্টি করতে পারে। তাই যদি কারো এলার্জি থেকে থাকে, তাহলে নিজে থেকে জাফরান না খাওয়াই ভালো।এর উপকারিতা বিবেচনা করে খেতে হলে, অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে।
    • রক্তচাপ কমায়ঃ জাফরান রক্তচাপ কমাতে সাহায্য করে। কিন্তু যদি কারো রক্তচাপ আগে থেকেই কমে থাকে, তাহলে জাফরান খেলে আরো রক্তচাপ কমে শারীরিক অসুস্থতার সৃষ্টি হতে পারে। তাই কারো রক্তচাপ কমে থাকলে, জাফরান খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
    • ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াঃ জাফরান একটি সুস্বাদু মসলা, যা আমাদের শরীরের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে যদি কেউ উচ্চ রক্তচাপের (হাই পেসার) ওষুধ, ডায়াবেটিসের ওষুধ বা এ ধরনের অন্য কোন রোগের জন্য ওষুধ খেয়ে থাকেন, তাহলে তাকে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। অন্যথায়, এটি পার্শ্ব প্রতিক্রিয়া কারণে আমাদের অসুস্থ করে দিতে পারে।

    গর্ভাবস্থায় কি কি খেলে বাচ্চা ফর্সা হয় 

    একটি ফুটফুটে সুন্দর ও ফর্সা শিশু আমাদের সকলেরই চাওয়া। আমাদের অনেকেরই ধারণা, গর্ভাবস্থায় নির্দিষ্ট কিছু খাবার খেলে বাচ্চা ফর্সা হয়। এই আশা পূরণে সত্যিই কি কোন খাবার, মসলা বা অন্য কোনো কিছু  কাজ করে? চলুন জেনে নিই-

    গর্ভস্থ শিশুর ত্বকের রং  প্রধানত তার মা-বাবা থেকে প্রাপ্ত জিনের (যা মা-বাবা থেকে সন্তানে, মা-বাবার বৈশিষ্ট্য বহন করে) মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। যেমনঃ MC1R, SLC24A5, OCA2 ইত্যাদি জিনের মাধ্যমে এই কাজ সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে বাহ্যিক কোনো খাবার, মসলা, কিংবা অন্য কোন কিছু কোন প্রভাব নেই। এটা সম্পূর্ণ মা-বাবা থেকে প্রাপ্ত জিনের মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে।

    অনেকেই গর্ভাবস্থায় শিশুর ত্বক সুন্দর ও সাদা হওয়ার আশায় জাফরান দুধ, নারিকেল, দুধ, ডিম, চেরি জাতীয়  ফল, কমলা, বাদাম--এসব খাবার খেয়ে থাকেন। যদিও শিশুর ত্বকের রং নির্ধারিত হয়ে থাকে মূলত মা-বাবা থেকে প্রাপ্ত জিনের মাধ্যমে। বাহ্যিক কোনো খাবার, মসলা বা অন্য কোন কিছু এসবের উপর কোন ধরনের প্রভাব ফেলতে পারে না। তবে এ সকল খাবার অত্যন্ত পুষ্টিকর, যা মা ও শিশু উভয়ের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

    গর্ভাবস্থায় নির্দিষ্ট কোন খাবার খেলে বাচ্চা ফর্সা হয়, এই ধারণা সঠিক নয়। তবে মা ও শিশুর সুস্বাস্থ্যের জন্য ও গর্ভস্থ শিশুর স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে গর্ভবতী মায়ের নিয়মিত এসব খাবার খাওয়া উচিত। 

    গর্ভাবস্থায় জাফরান খাওয়ার নিয়ম 

    গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার মা ও শিশু উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে রয়েছে পুষ্টি উপাদান  (শর্করা, ফাইবার, প্রোটিন ইত্যাদি), ভিটামিন ও খনিজ (ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি), যা আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করে থাকে। নিচে জাফরান খাওয়ার সঠিক নিয়ম-আলোচনা করা হলো--
    জাফরান সাধারণত দুই ভাবে খাওয়া যায়ঃ
    ভেজানো জাফরানঃ প্রথমে জাফরানের সুতোগুলো ১০-১৫ মিনিট ধরে ভিজিয়ে রাখতে হবে। এবার এই সুতোগুলোকে ভালোভাবে পিষে মিসিন করে ফেলতে হবে। এবার এটিকে দুধ বা খাবারের মধ্যে দিয়ে হালকা করে গরম করে নিতে হবে। এখন এটি খাওয়ার জন্য প্রস্তুত।
    জাফরান চূর্ণঃ খাবারের স্বাদ, গন্ধ ও কালার বৃদ্ধি করার জন্য জাফরান চূর্ণ ব্যবহার করা হয়।এটাকে চা, দুধ, মিষ্টি , শরবত, এমনকি বিরিয়ানির সাথে মিশিয়েও খাওয়া যায়। এক্ষেত্রে প্রথমে চা, মিষ্টি বা বিরিয়ানি যাই হোক না কেন, প্রথমে তা স্বাভাবিক নিয়মে রান্না করে নিতে হবে। এবার রান্নার শেষ অংশে জাফরান চূর্ণ যুক্ত করতে হবে এবং ৩-৫ মিনিট গরম করতে হবে। তাহলেই খাবারটি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে।
    পর্যাপ্ত পরিমাণঃ
    সময় পরিমাণ
    প্রতিদিন ২-৩ টি জাফরান সুতা
    সপ্তাহে ৪ দিন যথেষ্ট (সর্বোচ্চ ৫ গ্রাম)

    ডাক্তার বা পুষ্টিবিদদের মতামত 

    ডাক্তার বা পুষ্টিবিদদের মতে, জাফরান একটি পুষ্টিকর মসলা। এতে রয়েছে পুষ্টি উপাদান, ভিটামিন ও খনিজ, যা আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করে থাকে। যেমন এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ভালো ঘুম, মন ভালো রাখা, মর্নিং সিকনেস দূরীকরণ, পিরিয়ড ও হরমোনাল ব্যালেন্স নিয়ন্ত্রণ, হজমে সহায়ক, শিশুর মস্তিষ্ক বিকাশ, রক্তচাপ নিয়ন্ত্রণ ইত্যাদি কাজে সাহায্য করে থাকে।

    জাফরান খাওয়ার উপকারিতা সম্পর্কে বাংলাদেশের একজন পরিচিত মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ জয়নাল আবেদীন এর ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

    জাফরানের বিভিন্ন পুষ্টি উপাদানের পরিমাণ

    জাফরানের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে। জাফরানে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে নিচে প্রতি ১০০ গ্রাম জাফরানে কি কি পুষ্টি উপাদান রয়েছে, তার একটি সংক্ষিপ্ত তালিকা দেয়া হলো--
    পুষ্টি উপাদান ১০০ গ্রামে পরিমাণ
    শর্করা ৬৫ গ্রাম
    প্রোটিন ১১. ৪৯ গ্রাম
    ফ্যাট ৫ গ্রাম
    ফাইবার/অ্যাঁশ ৪.৩ গ্রাম
    মোট ৮৫.৭৯ গ্রাম ( বাকি অংশ পানি থাকে ) 
    এছাড়াও বিভিন্ন ধরনের ভিটামিন যেমনঃ ভিটামিন-বি, ভিটামিন-সি, ভিটামিন বি6 রয়েছে। এছাড়াও খনিজ উপাদান হিসেবে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাস ইত্যাদি উপাদান।

    শেষ কথাঃ গর্ভাবস্থায় জাফরান খেলে কি বাচ্চা ফর্সা হয়?

    জাফরান একটি পুষ্টিকর মসলা। এটি আমাদের শরীরের বিভিন্ন অত্যাবশ্যকীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই পোস্টে গর্ভাবস্থায় জাফরান খেলে কি বাচ্চা ফর্সা হয়? এর উপকারিতা ও অপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করছি, আপনারা এই পোস্টটি মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন।

    একদিন বাড়িতে আমি  গরুর দুধ খেতে বসলে আব্বা লাল কি ধরনের সুতোর মতো কি নিয়ে এসে বলছে সেটা দুধ দিয়ে মিশিয়ে খেতে খুব ভালো লাগবে। আমি দেখে খেলাম না। কয়েকদিন পর মা আমাকে লালচে দুধ দেয়। আমি জিজ্ঞেস করলে বলে দুধ অনেকক্ষণ চুলায় ছিল, তাই লাল হয়ে গেছে।কয়েকদিন খাওয়াতেই দেখলাম আমার হজমের সমস্যা ছিল সেটা ঠিক হয়ে গেছে। পরে মা একদিন গল্প করছে যে, আমাকে ওই লাল রঙের যে সুতোর মতো জিনিসটা (জাফরান) নিয়ে এসেছিল সেটা খাইয়েছে। আমার মতে, আমাদের সকলকে বিশেষত গর্ভবতী নারীদের সপ্তাহে অন্তত ৫-৬ টি জাফরান সুতা (৩ গ্রাম জাফরান) খাওয়া উচিত। 
     
    প্রিয় পাঠক, যদি এই বিষয়ে আর কোন কিছু জানার থাকে অনুগ্রহপূর্বক নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ইনশাল্লাহ প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন