গর্ভাবস্থায় ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা
আপনি কি গর্ভাবস্থায় ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কে জানতে চান? ড্রাগন ফলের অপকারিতা সম্পর্কে জানতে চান? ড্রাগন ফল-এর পুষ্টিগুণ ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন!!!
এখানে আমরা গর্ভাবস্থায় ড্রাগন ফলের উপকারিতা, ড্রাগন ফলের অপকারিতা, ড্রাগন ফলের পুষ্টিগুণ ও খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন, আর দেরি না করে শুরু করা যাক।
সূচিপত্রঃ গর্ভাবস্থায় ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা
- গর্ভাবস্থায় ড্রাগন ফলের উপকারিতা
- ড্রাগন ফলের আরো কিছু উপকারিতা
- ড্রাগন ফলের খোসার উপকারিতা
- ড্রাগন ফলের অপকারিতা
- ড্রাগন ফল খাওয়ার নিয়ম
- ড্রাগন ফল-এর রস খাওয়ার নিয়ম
- ড্রাগন ফলের খোসা খাওয়ার নিয়ম
- ড্রাগন ফলে পুষ্টি উপাদানের পরিমাণ
- ডাক্তার বা পুষ্টিবিদদের মতামত
- শেষ কথা
গর্ভাবস্থায় ড্রাগন ফলের উপকারিতা
ড্রাগন আমাদের সকলেরই পরিচিত একটি ফল। লাল রঙের এই ফলটি দেখতে যেমন আকর্ষণীয়, ঠিক তেমনি আকর্ষণীয় এর উপকারিতা। কিন্তু আমাদের মধ্যে অনেকেই এর উপকারিতা সম্পর্কে জানি না, বিশেষ করে গর্ভবতী নারীরা গর্ভাবস্থায় ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কে জানেন না। চলুন, আজকে গর্ভাবস্থায় ড্রাগন ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নিই।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
- গর্ভস্থ শিশুর হাড় গঠন
- রক্তশূন্যতা দূরীকরণ
- ডায়াবেটিস নিয়ন্ত্রণ
- ক্লান্তিভাব দূর করে
- হজমে সাহায্য ও কোষ্ঠকাঠিন্য দূর করে
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিঃ গর্ভাবস্থায় নারীরা একটুতেই অসুস্থ হয়ে পড়ে। কারণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে, আমরা একটুতেই অসুস্থ হয়ে পড়ি। তাই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে, পুষ্টিকর খাবার অপরিহার্য। এক্ষেত্রে ড্রাগন ফল হতে পারে একটি কার্যকরী উপাদান। ড্রাগন ফলে রয়েছে ভিটামিন-সি, আয়রন, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কাজ করে।
গর্ভস্থ শিশুর হাড় গঠনঃ গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন কারণে প্রয়োজনীয় পুষ্টি উপাদান গুলো সঠিক পরিমাণে থাকে না। বিশেষ করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এর মত পুষ্টি উপাদান গুলো সঠিক পরিমাণে না থাকার কারণে গর্ভস্থ শিশুর হাড় সঠিকভাবে বিকশিত হয় না। ড্রাগন ফলে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এই সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
রক্তশূন্যতা দূরীকরণঃ গর্ভাবস্থায় অনেক নারী প্রথম প্রথম খেতে পারেন না। ফলে তাদের শরীরে আয়রনের ঘাটতির কারণে রক্তস্বল্পতাসহ আরো বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে। এমতাবস্থায় যদি গর্ভবতী নারী ড্রাগন ফল খান, তাহলে ড্রাগন ফলে থাকা আয়রন, শরীরে নতুন লোহিত রক্তকণিকা উৎপন্ন করবে। ফলে রক্তশূন্যতা অনেকটাই ভালো হয়ে যায়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণঃ অনেক সময় গর্ভবতী নারীদের ডায়াবেটিস হয়ে থাকে। এ সময় যদি কোন কারণে ডায়াবেটিস বেড়ে যায়, তাহলে সেটি মা ও শিশু উভয়ের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এমতাবস্থায় কেউ যদি নিয়মিত ড্রাগন ফল খায়, তাহলে ড্রাগন ফলে থাকা ফাইবার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। ফলে ডাইবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়।
ক্লান্তিভাব দূর করেঃ গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের স্বল্পতা দেখা দেয়। ফলে গর্ভবতী নারীরা একটুতেই ক্লান্ত হয়ে পড়ে। কাজে মন বসে না। এমতাবস্থায় ড্রাগন ফল খেলে ড্রাগন ফলে থাকা আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন-সি গর্ভবতী নারীর ক্লান্তিভাব দূর করে এবং মনের সতেজতা ফিরিয়ে আনে।
হজমে সাহায্য ও কোষ্ঠকাঠিন্য দূর করেঃ ড্রাগন ফলে রয়েছে ফাইবার (আঁশ), যা খাদ্য হজমে সাহায্য করে। ফলে পাকস্থলীতে দ্রুত খাদ্য হজম হয় এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। তাই নিয়মিত ড্রাগন ফল খেলে হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
ড্রাগন ফলের আরো কিছু উপকারিতা
ড্রাগন ফল একটি লাল রঙের আকর্ষণীয় ফল। এতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান (যেমনঃ প্রোটিন, শর্করা, ফাইবার, চর্বি), ভিটামিন ও খনিজ উপাদান (যেমনঃ ভিটামিন-সি, ভিটামিন-এ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন) রয়েছে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু অনেকেই এর উপকারিতা সম্পর্কে জানি না। তাই নিচে এর কয়েকটি উপকারিতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো---
- চুল পড়া প্রতিরোধঃ অনেক সময় আমাদের মাথার চুল পড়ে যায়। বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকেন, তাদের মাথার চুল বেশি পড়ে থাকে। এটি সাধারণত আয়রনের ঘাটতি, হরমোনের পরিবর্তন, মানসিক চাপ, পুষ্টির ঘাটতি ইত্যাদি কারণে হয়ে থাকে। এমতাবস্থায় যদি কেউ নিয়মিত ড্রাগন ফল খায়, তাহলে ড্রাগন ফলে থাকা আয়রনের কারণে চুল পড়া অনেকটাই কমে আসে।
- ত্বকের সৌন্দর্য বৃদ্ধিঃ আমরা অনেক সময় চুল ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক ধরনের উপকরণ ব্যবহার করে থাকে। বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করি, যেগুলোতে এসিডের পরিমাণ বেশি হয়ে থাকে। ফলে অনেক সময় আমাদের ত্বকের ক্ষতি হয়। আপনি যদি প্রাকৃতিক উপায়ে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে চান, তাহলে ড্রাগন ফল খেতে পারেন। ড্রাগন ফলের ভিটামিন-সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বার্ধক্য কমায়। ফলে ত্বক ধীরে ধীরে উজ্জ্বল ও সুন্দর হয়ে ওঠে।
- রক্তচাপ নিয়ন্ত্রণঃ আমাদের ভুল খাদ্যাভ্যাসের কারণে অনেক সময় রক্তচাপ বেড়ে যায় বা কমে যায়। ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হয়। ড্রাগন ফল খেলে এতে থাকা ম্যাগনেসিয়াম, স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
- দৃষ্টিশক্তি বৃদ্ধি ও রাতকানা প্রতিরোধঃ অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন কারণে ভিটামিন-এ এর অভাব দেখা দেয়। ফলে আমাদের দৃষ্টিশক্তি কমতে পারে, রাতকানা রোগ হতে পারে। এমনকি চোখে ছানিও পড়তে পারে। এমতাবস্থায় ড্রাগন ফল খেলে, আমাদের শরীর ড্রাগন ফলে থাকা পুষ্টি উপাদান থেকে প্রয়োজনমতো ভিটামিন-এ তৈরি করে নেয়। ফলে এ সকল রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
- ওজন নিয়ন্ত্রণঃ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে ক্ষুধা সহ্য করতে পারেন না। একটু ক্ষুধা লাগলে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আবার বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে। তাই যদি কেউ ড্রাগন ফল খায়, তাহলে এতে কম ক্যালরি ও ফাইবার যুক্ত হওয়ার কারণে দীর্ঘক্ষণ আমাদের পেট ভরে থাকে। ফলে অতিরিক্ত খাদ্য গ্রহণ না করার কারণে ওজন নিয়ন্ত্রণে থাকে।
ড্রাগন ফলের খোসার উপকারিতা
উপরে আমরা গর্ভাবস্থায় ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কে জেনেছি। এখানে আমরা ড্রাগন ফল বলতে ড্রাগন ফলের ভেতরে যে লাল বা সাদা অংশটুকু থাকে সেটুকুর কথা বলেছি। কিন্তু ড্রাগন ফলের খোসার উপকারিতা কি? এটি খাওয়া যাবে কিনা? এ বিষয়ে কোন আলোচনা করা হয়নি! নিচে ড্রাগন ফলের খোসার উপকারিতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে---
আরো পড়ুনঃ গর্ভাবস্থায় জাফরান খাওয়ার উপকারিতা ও অপকারিতা
ড্রাগন ফলের খোসা হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ড্রাগন ফলের খোসা আমাদের চেহারায় বার্ধক্যের ছাপ কমিয়ে আনে। আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। চুলের গোড়া মজবুত করে চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে। তাই আপনি ড্রাগন ফলের খোসা খেতে পারেন।
সতর্কতাঃ ড্রাগন ফলের খোসায় বিভিন্ন ধরনের কীটনাশক ও রোগ জীবাণু লেগে থাকে, যা গর্ভবতী নারীদের বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে। তাই সতর্কতার জন্য গর্ভাবস্থায় ড্রাগন ফলের খোসা খাওয়া উচিত নয়। তবে সাধারণ অবস্থায় আপনি এটি খেতে পারেন, এক্ষেত্রে প্রথমে আপনাকে ড্রাগন ফলের খোসাটিকে ২০-৩০ মিনিট ভালোভাবে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপরে প্রবাহমান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার এটি আপনি অল্প পরিমাণে খেতে পারেন, বেশি খেলে বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে।
ড্রাগন ফলের অপকারিতা
আমরা ইতিমধ্যে গর্ভাবস্থায় ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কে উপরে জেনেছি। এবার আমরা ড্রাগন ফলের অপকারিতা সম্পর্কে জানব। প্রত্যেক জিনিসেরই উপকারিতার পাশাপাশি অপকারিতা রয়েছে। ঠিক তেমনি ড্রাগন ফলেরও বেশ কিছু অপকারিতা রয়েছে। তবে এর উপকারিতার তুলনায় অপকারিতার পরিমাণ খুব কম। অপকারিতার পরিমাণ কম হলেও এটি অনেক সময় আমাদের শরীরে মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে। নিচে এর কয়েকটি অপকারিতা সংক্ষেপে আলোচনা করা হলো--
- এলার্জি সমস্যাঃ ড্রাগন ফল একটি আকর্ষণীয় ও সুস্বাদু ফল। এটি দেখতে যেমন আকর্ষণীয়, ঠিক তেমনি আকর্ষণীয় এর কার্যকারিতাও। তবে অনেকের নির্দিষ্ট কিছু কিছু খাবারে এলার্জি থাকে, তাই যদি কারো ড্রাগন ফলে এলার্জি থাকে, তবে তার ড্রাগন ফল না খাওয়াই ভালো। খেলে শরীরে চুলকানি, কাশি হওয়া ছাড়াও আরো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।
- হজমে সমস্যাঃ ড্রাগন ফল পরিমাণ মত খেলে এটি আমাদের হজমে সাহায্য করে। কিন্তু কেউ যদি কোন কারণে অতিরিক্ত পরিমাণ ড্রাগন ফল খেয়ে ফেলে, তাহলে ড্রাগন ফলে ফাইবার থাকার কারণে তার হজমের সমস্যা হতে পারে। এছাড়াও কোষ্ঠকাঠিন্য, পেটব্যথা ও ডায়রিয়াও হতে পারে। তাই পরিমিত পরিমাণ খেতে হবে।
- রঙিন প্রস্রাব ও মলত্যাগঃ অনেক সময়ই ড্রাগন খেলে আমাদের প্রস্রাব হালকা লালচে রং ধারণ করে। এমনকি মল লাল রঙের হতে পারে। ড্রাগন ফলের ভেতরের অংশ লাল হওয়ার কারণে এমনটি হয়েছে। এটি অস্বাভাবিক কোন কিছু নয়, তাই ভয় পাওয়ার কোন কারণ নেই।
- ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াঃ ড্রাগন ফল একটি আকর্ষণীয় ও সুস্বাদু ফল। এটি আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে থাকে। কিন্তু কেউ যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এর মতো রোগের জন্য ওষুধ খেয়ে থাকে, তবে ড্রাগন ফলের নির্দিষ্ট কিছু পুষ্টি উপাদান এ সকল ওষুধের সাথে প্রতিক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে নানা রকম সমস্যা সৃষ্টি করে। তাই এই অবস্থায় ড্রাগন ফল খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
ড্রাগন ফল খাওয়ার নিয়ম
ড্রাগন একটি লাল রঙের আকর্ষণীয় ও সুস্বাদু ফল। এতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, ভিটামিন ও খনিজ উপাদান বিদ্যমান রয়েছে। যা আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে থাকে। ড্রাগন ফল বিভিন্নভাবে খাওয়া যায়। নিচের ড্রাগন ফল খাওয়ার নিয়ম সংক্ষেপে বর্ণনা করা হলো---
আরো পড়ুনঃ গাব ফল খাওয়ার নিয়ম
ড্রাগন ফল সাধারণত দুই ভাবে খাওয়া যায়।
- সরাসরি ফল হিসেবে
- রস তৈরি করে
সরাসরি ফল হিসেবেঃ প্রথমে আপনাকে ড্রাগন ফলটি নিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এবার খোসা ছাড়াতে হবে। খোসা ছাড়ানো হলে, এর ভিতরের লাল/সাদা অংশ ছোট ছোট টুকরা করে কেটে ফেলতে হবে। এখন এই ছোট ছোট টুকরা গুলো খাওয়ার জন্য প্রস্তুত। স্বাদ বৃদ্ধির জন্য ছোট ছোট টুকরো গুলোর সাথে অল্প পরিমাণ লবণ মিশাতে পারেন।
ড্রাগন ফল-এর রস খাওয়ার নিয়ম
আমরা জানি, ড্রাগন ফল দুই ভাবে খাওয়া যায়। উপরে আমরা ড্রাগন ফল সরাসরি কিভাবে খাওয়া যায় সে সম্পর্কে জেনেছি। এখানে আমরা কিভাবে ড্রাগন ফল-এর রস বানিয়ে খাওয়া যায় সে সম্পর্কে জানব।
জুস তৈরি করেঃ প্রথমে আপনাকে ড্রাগন ফলটি নিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এবার খোসা ছাড়াতে হবে। খোসা ছাড়ানো হলে, এর ভিতরের লাল অংশ ছোট ছোট টুকরা করে কেটে ফেলতে হবে। ছোট ছোট টুকরো গুলোর সাথে অল্প পরিমাণ লবণ মিশিয়ে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে জুস তৈরি করতে হবে। আপনি চাইলে অল্প পরিমাণ লেবুর রস যুক্ত করতে পারেন।
ড্রাগন ফলের খোসা খাওয়ার নিয়ম
ড্রাগন ফল আমরা সকলেই খেয়ে থাকি। কিন্তু কখনো কি ড্রাগন ফলের খোসার উপকারিতা নিয়ে ভেবে দেখেছি? ড্রাগন ফলের খোসায় ড্রাগন ফলের মতোই বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান রয়েছে, যা আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি না, কিভাবে ড্রাগন ফলের খোসা খাওয়া যায়? এখানে আমরা ড্রাগন ফলের খোসা খাওয়ার নিয়ম সম্পর্কে সংক্ষেপে জানব---
রান্না করেঃ প্রথমে আপনাকে ড্রাগন ফলের খোসা ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার ড্রাগন ফল থেকে খোসা ছাড়ানোর পর এগুলো ছোট ছোট করে কাটতে হবে। এবার কেউ যদি এই টুকরো গুলোকে রান্না করে খেতে চাই, তাহলে হালকা তাপে অন্যান্য সবজির মতই রান্না করে খেতে পারেন।
আরো পড়ুনঃ তরমুজের সবুজ খোসার ভেতরের সাদা অংশ খাওয়ার নিয়ম
চা বা জুসে মিশিয়েঃ প্রথমে ড্রাগন ফলের খোসা ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে কাটতে হবে। এবার এই ছোট ছোট টুকরোগুলো রোদে শুকাতে হবে। ভালোভাবে শুকানোর পর এগুলোকে ব্লেন্ডার দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিতে হবে। তাহলে ড্রাগন ফলের খোসার গুঁড়া তৈরি হবে। এবার এই গুঁড়াকে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে হবে। এই গুঁড়ো চা বা জুসে মিশিয়ে খাওয়া যাবে।
ড্রাগন ফলে পুষ্টি উপাদানের পরিমাণ
লাল রঙের ড্রাগন ফল আমাদের সকলেরই পরিচিত একটি ফল। ড্রাগন ফলে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। নিচে ড্রাগন ফলের প্রতি ১০০ গ্রামে কি কি পুষ্টি উপাদান রয়েছে, তার একটি সংক্ষিপ্ত তালিকা দেয়া হলো--
| পুষ্টি উপাদান | ১০০ গ্রামে পরিমাণ |
|---|---|
| ক্যালরি | ৬০ কিলো-ক্যালরি |
| শর্করা | ১২.৯ গ্রাম |
| ফাইবার | ৩ গ্রাম |
| প্রোটিন | ১.২ গ্রাম |
| চর্বি | ০.৪ গ্রাম |
| ভিটামিন-সি | ৪ মিলিগ্রাম |
| আয়রন | ০.৭০ মিলিগ্রাম |
| ম্যাগনেসিয়াম | ৪০ মিলিগ্রাম |
| ক্যালসিয়াম | ৯ মিলিগ্রাম |
| মোট | = ১৭.৫৫ গ্রাম (বাকি অংশ পানি ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে) |
ডাক্তার বা পুষ্টিবিদদের মতামত
ড্রাগন ফল একটি আকর্ষণীয় ও সুস্বাদু ফল। এটি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি আকর্ষণীয় এর উপকারী গুণ। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি, গর্ভস্থ শিশুর হাড় গঠন, রক্তশূন্যতা দূরীকরণ সহ বিভিন্ন ধরনের কাজে সাহায্য করে থাকে।
ড্রাগন ফলের উপকারিতা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত বাংলাদেশের একজন মেডিসিন বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদীন এর মতামত জানতে নিচের ভিডিওতে ক্লিক করুন-
শেষ কথাঃ গর্ভাবস্থায় ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা
ড্রাগন একটি অত্যন্ত উপকারী ও আকর্ষণীয় ফল। এটি আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করে থাকে। এই পোস্টে আমরা গর্ভাবস্থায় ড্রাগন ফল-এর উপকারিতা, এর অপকারিতা, ড্রাগন ফল খাওয়ার নিয়ম, ড্রাগন ফলের খোসার উপকারিতা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি, পোস্টটি আপনারা মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন।
ড্রাগন ফল আমার খুব পছন্দনীয় একটি ফল। একদিন আব্বা বাড়িতে একটি ড্রাগন এনে, আমাকে খেতে বলে। কিন্তু আমি এর লাল রং দেখে খেতে চাই না। কিছুদিন পরে আমি আমার শিক্ষকের মাধ্যমে জানতে পারি, এটি অত্যন্ত উপকারী একটি ফল, এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি সহ বিভিন্ন কাজে সাহায্য করে। এটি শোনার পর আমি ভাবি যে, একটা খেয়ে দেখব যদি ভালো লাগে তাহলে পরে আবার খাব। খেয়ে দেখি এটি অত্যন্ত সুস্বাদু। এরপর থেকে আমি মাঝে-মধ্যেই ড্রাগন ফল খাই। আশা করছি, আপনারা খাবেন এবং উপকৃত হবেন।
প্রিয় পাঠক, এই বিষয় সম্পর্কে যদি আর কোন কিছু জানার থাকে অনুগ্রহপূর্বক নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ইনশাল্লাহ প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।


