ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৫-এর আবেদনের নিয়ম।
সূচিপত্রঃ ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৫
- ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৫
- আবেদনের যোগ্যতা
- প্রয়োজনীয় কাগজপত্র
- বৃত্তির পরিমাণ ও সময়কাল
- এইচএসসি পর্যায়ে আবেদন করার নিয়ম
- অনার্স পর্যায়ে আবেদন করার নিয়ম
- সিজিপিএ বের করার নিয়ম
- ছবি ঠিক করার নিয়ম
- শেষ কথাঃ
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৫
আবেদনের যোগ্যতা
- আবেদনকারী যদি অন্য কোন উৎস থেকে বৃত্তি পান, তাহলে এই বৃত্তির জন্য তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন।
- আবেদনকারীকে অবশ্যই এবছর এসএসসি বা এইচএসসি পরীক্ষায় যথার্থ জিপিএ নিয়ে উত্তীর্ণ হতে হবে।
- এসএসসি পরীক্ষায় পাস করে উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত যে কোন শিক্ষার্থী এইচএসসি-পর্যায়ের এই শিক্ষাবৃত্তিতে আবেদন করতে পারবেন।
- সিটি কর্পোরেশন এলাকার শিক্ষার্থীদের ঐচ্ছিক চতুর্থ বিষয় (4th Subject) ব্যতীত জিপিএ-5.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে।
- জেলা শহর এলাকার শিক্ষার্থীদের ঐচ্ছিক চতুর্থ বিষয় (4th Subject) ব্যতীত জিপিএ-5.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে।
- গ্রামীণ অনগ্রসর অঞ্চলের শিক্ষার্থীদের ঐচ্ছিক চতুর্থ বিষয় (4th Subject) ব্যতীত জিপিএ-4.83 পেয়ে উত্তীর্ণ হতে হবে।
- অনার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবশ্যই এইচএসসি পর্যায়ে ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি পেতে হবে। যদি না পান তাহলে তিনি অনার্স-পর্যায়ের এই বৃত্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। এক্ষেত্রে এই শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় ঐচ্ছিক চতুর্থ বিষয়ে (4th Subject) ব্যতীত জিপিএ-4.30 পেয়ে উত্তীর্ণ হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
- এসএসসি পরীক্ষার নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট এর স্ক্যান কপি (বোর্ড কপি না হলে অবশ্যই প্রধান প্রতিষ্ঠানের প্রধানের সত্যায়িত নম্বর পত্রের স্ক্যান কপি)
- সদ্য পাসকৃত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরিত প্রশংসা পত্র/ Testimonial-এর স্ক্যান কপি।
- আবেদনকারী, আবেদনকারীর মা ও বাবার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি।
- ছবি অবশ্যই JPG, PNG, BMP ফরমেটে থাকতে হবে এবং এর সর্বোচ্চ সাইজ 150kb-এর মধ্যে হতে হবে। তাছাড়া এর Height: (700px to 800px) এর মধ্যে রাখতে হবে এবং Width: (500px to 600px) এর মধ্যে রাখতে হবে । নিজের কিভাবে ছবির এই সাইজ সেট করবেন তা বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বৃত্তির পরিমাণ ও সময়কাল
এইচএসসি পর্যায়ের বৃত্তি
- এসএসসি পাস করে এইচএসসি পর্যায়ে চূড়ান্তভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের প্রতিমাসে ২৫০০/- টাকা করে দেওয়া হবে।
- বার্ষিক অনুদানের অংশ হিসেবে প্রতিবছর পাঠ্য উপকরণের জন্য ২৫০০/- ও পোশাক পরিচ্ছদের জন্য ২৫০০/- টাকা দেওয়া হবে।
- এইচএসসি পর্যায়ের ক্ষেত্রে মোট দুই বছর এভাবে বৃত্তি দেওয়া হবে।
অনার্স পর্যায়ের বৃত্তি
- অনার্স পর্যায়েও এইচএসসি পর্যায়ের মতোই বৃত্তি প্রদান করে থাকে। তবে এক্ষেত্রে বার্ষিক অনুদানের অংশ হিসেবে প্রতি বছর পাঠ্য উপকরণের জন্য ৫০০০/- টাকা করে দেয়।
- অনার্স পর্যায়ের বৃত্তির ক্ষেত্রে ৩-৫ বছর (যদি ফলাফল ঠিক থাকে তাহলে দেয়)
এইচএসসি পর্যায়ে আবেদন করার নিয়ম
- 1) SSC এডমিট কার্ড অনুযায়ী আবেদনকারীর নাম ইংরেজিতে লিখতে হবে।
- 2) Gender সিলেক্ট করতে হবে। পুরুষ হলে Male এবং মেয়ে হলে Female সিলেক্ট করতে হবে।
- 3) SSC এডমিট কার্ড অনুযায়ী নিজের জন্ম তারিখ লিখতে হবে।
- 4) নিজের সচল মোবাইল নম্বর দিতে হবে। সবসময় চালু থাকে এমন ফোন নম্বর দিন।
- 5) SSC এডমিট কার্ড অনুযায়ী আপনার পিতার নাম লিখুন। খেয়াল রাখতে হবে যেন, কোন ভুল না হয়।
- 6) SSC এডমিট কার্ড অনুযায়ী আপনার মাতার নাম লিখুন।
- 7) আপনার পরিবারের সদস্য কয়জন তা লিখুন।
- 8) আপনার পরিবারে মোট কয়জন উপার্জন করে, তা সংখ্যায় লিখুন।
- 9) জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী আপনার বর্তমান ঠিকানা লিখুন।
- 10) আপনার স্থায়ী ঠিকানা লিখুন।
- 11) স্থায়ী ঠিকানা অনুযায়ী আপনার জেলা শহরের নাম লিখুন।
- 12) স্থায়ী ঠিকানা অনুযায়ী আপনার উপজেলার নাম লিখুন।
- 13) আপনি কেমন ধরনের বাড়িতে থাকেন, তা সিলেক্ট করতে হবে। যদি নিজের বাড়িতে থাকেন তাহলে Own-নিজের বাড়ি, ভাড়া বাড়িতে থাকলে Rent-ভাড়া বাড়ি সিলেক্ট করতে হবে।
- 14) আপনার নিজের Email Address সঠিকভাবে লিখতে হবে।
- 15) যদি আপনার কোন ধরনের শারীরিক প্রতিবন্ধকতা থেকে থাকে, তাহলে Yes. যদি Yes সিলেক্ট করেন, তাহলে কি ধরনের সমস্যা তা লিখতে হবে। আর যদি না থেকে থাকে তাহলে No সিলেক্ট করতে হবে।
- 16) আপনাকে Academic Level-এ SSC/ Dakhil/ SSC Equivalent- এর মধ্যে, আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করতে হবে।
- 17) আপনি SSC/ Dakhil/ SSC Equivalent-এ যে বিভাগ নিয়ে পড়ালেখা করেছেন, তা সিলেক্ট করবেন। বিজ্ঞান হলে, Science./ মানবিক হলে Humanities./ ব্যবসায় শিক্ষা হলে, Business Studies. এবং কারিগরি শিক্ষা হলে, Vocational/ Technical সিলেক্ট করতে হবে।
- 18) আপনি কত সালে এসএসসি পাস করেছেন তা লিখতে হবে।
- 19) আপনি যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন সেই বোর্ডের নাম লিখতে হবে। যেমনঃ রাজশাহী বোর্ড হলে, Rajshahi (আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন) / Dakhil হলে, Madrasah / ভোকেশনাল হলে, Vocational/ Technical সিলেক্ট করতে হবে।
- 20) SSC এডমিট কার্ড অনুযায়ী আপনার রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
- 21) SSC এডমিট কার্ড অনুযায়ী আপনার রোল নম্বর লিখতে হবে।
- 22) আপনার এসএসসি-র শিক্ষা প্রতিষ্ঠানের নাম, উপজেলা, জেলা-র নাম লিখতে হবে। যেমনঃ "X" College, Paba, Pabna।
- 23)আপনার এসএসসি-র শিক্ষা প্রতিষ্ঠান কোন ধরনের এলাকায় অবস্থিত সেটি সিলেক্ট করতে হবে। যেমনঃ সিটি কর্পোরেশন হলে, City Corporation. / জেলা শহর হলে, District Town. / গ্রামীণ এলাকা হলে, Rural Area. সিলেক্ট করতে হবে।
- 24) ঐচ্ছিক চতুর্থ বিষয় (4th Subject) ব্যতীত সিজিপিএ- কত তা লিখতে হবে । যেমনঃ CGPA- 4.95।
- 25)ঐচ্ছিক চতুর্থ বিষয় (4th Subject) সহ সিজিপিএ- কত তা লিখতে হবে । যেমনঃ CGPA- 5.00।
- 26) বর্তমানে কোথায় পড়ালেখা করছেন, সেই শিক্ষা প্রতিষ্ঠান নাম । যেমনঃ Rajshahi College. আর যদি ভর্তি কার্যক্রম এখনো শুরু না হয়ে থাকে, তাহলে N/A সিলেক্ট করতে হবে।
- 27) আপনার পিতা জীবিত নাকি মৃত, সেটি সিলেক্ট করতে হবে।
- 28) আপনার পিতার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করতে হবে।
- 29) আপনার পিতার পেশা সিলেক্ট করতে হবে। পেশা অনুযায়ী বেশ কিছু তথ্য তা চাইবে ছবির মত সেগুলো পূরণ করতে হবে। (ছবির 30,31,32,33,34,35 অংশ)
- 36) এবার পিতার মতো করে মাতা জীবিত না মৃত সব আরো বিভিন্ন তথ্য পূরণ করতে হবে।
- 37) Brothers/ Sisters Educational Information-আপনার কোন ভাই বোন আছে কিনা? থাকলে তারা কোথায় পড়ালেখা করে ইত্যাদি তথ্য দেয়া লাগবে।
- 38) Other Earning Member-অর্থাৎ আপনার পরিবারে যদি বাবা ছাড়া অন্য কোন উপার্জন করে এমন ব্যক্তি থেকে থাকেন, তাহলে Yes দিয়ে তার তথ্য দিতে হবে আর যদি না থাকে তাহলে No দিতে হবে।
- 39) বাবা সহ পরিবারের আর যে সকল ব্যক্তি উপার্জন করেন, তাদের উপার্জনের বিস্তারিত তথ্য দিতে হবে আর না করলে শুধু বাবার দিতে হবে।
- 40) Applicant Government Scholarship Information- আবেদনকারী যদি আর অন্য কোন উৎস থেকে বৃত্তি পান, তাহলে এখানে তার তথ্য দিতে হবে। আর যদি না পান তাহলে No দিতে হবে।
- 41) Applicants Brothers/ Sisters Government Scholarship Information- আবেদনকারীর ভাই বোন যদি সরকারি বৃত্তি পান, তাহলে এখানে তার বিস্তারিত তথ্য দিতে হবে।
- 42) এবার আপনাকে নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি দিয়ে সাবমিট করতে হবে।
অনার্স পর্যায়ে আবেদন করার নিয়ম
উপরে আমরা ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৫- এ কিভাবে এইচএসসি পর্যায়ে আবেদন করা যায় তা সম্পর্কে বিস্তারিত জেনেছি। এবার আমরা অনার্স পর্যায়ে আবেদন করার নিয়ম সম্পর্কে জানব।
আবেদন করার জন্য প্রথমে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র গুলো ঠিক করে নিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র গুলো ঠিক করা হলে, সেগুলো স্ক্যান কপি JPG, PNG, BMP ফরমেটে Save করে নিতে হবে।এবার আবেদন করার জন্য এখানে ক্লিক করুন । এখানে ক্লিক করলে Graduation Level Scholarship আসবে, এই Apply বাটনে ক্লিক করতে হবে।এবার নিচের মত একটি আবেদন ফরম আসবে। এখানে নম্বর অনুযায়ী তথ্য দিনঃ
এবার আপনাকে আপনার এইচএসসি পর্যায়ের তথ্য দিতে হবে
8) Academic level-এ HSC/ Alim/ HSC Equivalent সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি HSC পড়ে থাকেন, তাহলে HSC. Alim পড়লে, Alim আর যদি ভোকেশনালে পড়ে থাকেন, তাহলে HSC Equivalent সিলেক্ট করতে হবে।
আরো পড়ুনঃ সোনালী ব্যাংকে শিক্ষাবৃত্তির আবেদনের নিয়ম
9) আপনি HSC/ Alim/ HSC Equivalent-এ যে বিভাগ নিয়ে পড়ালেখা করেছেন, তা সিলেক্ট করবেন। বিজ্ঞান হলে, Science./ মানবিক হলে Humanities./ ব্যবসায় শিক্ষা হলে, Business Studies. এবং কারিগরি শিক্ষা হলে, Vocational/ Technical সিলেক্ট করতে হবে।
10) আপনি কত সালে পাশ করেছেন, তা লিখবেন। যেমনঃ 2023 (আপনি যত সালে পাস করেছেন, সেটি লিখবেন)
11) আপনি যে বোর্ডের অধীনে HSC/ Alim/ HSC Equivalent পাশ করেছেন, সেটি সিলেক্ট করবেন।
12) আপনার এইচএসসি এডমিট কার্ড অনুযায়ী আপনার রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
13) আপনার এইচএসসি এডমিট কার্ড অনুযায়ী আপনার রোল নম্বর লিখতে হবে।
14) আপনার এইচএসসি-র শিক্ষা প্রতিষ্ঠানের নাম, উপজেলা, জেলা-র নাম লিখতে হবে। যেমনঃ "X" College, Paba, Pabna।
15) আপনার এইচএসসি-র শিক্ষা প্রতিষ্ঠান কোন ধরনের এলাকায় অবস্থিত সেটি সিলেক্ট করতে হবে। যেমনঃ সিটি কর্পোরেশন হলে, City Corporation. / জেলা শহর হলে, District Town. / গ্রামীণ এলাকা হলে, Rural Area. সিলেক্ট করতে হবে।
17) ঐচ্ছিক চতুর্থ বিষয় (4th Subject) সহ সিজিপিএ- কত তা লিখতে হবে । যেমনঃ CGPA- 5.00
18) বর্তমানে কোথায় পড়ালেখা করছেন, সেই শিক্ষা প্রতিষ্ঠান নাম । যেমনঃ Rajshahi University.
19) Select file- ক্লিক করে নিচে দেওয়া নিয়ম অনুযায়ী তৈরি করা আপনার HSC নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট-এর ফাইল সিলেক্ট করতে হবে ।
20) Select file- ক্লিক করে নিচে দেওয়া নিয়ম অনুযায়ী তৈরি করা আপনার HSC শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেওয়া Testimonial/প্রশংসা পত্র-এর ফাইল সিলেক্ট করতে হবে ।
21) Select file- ক্লিক করে নিচে দেওয়া নিয়ম অনুযায়ী তৈরি করা আপনাকে দেওয়া এইচএসসি পর্যায়ের বৃত্তির সময় ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল বৃত্তির Confirmation Letter-এর ফাইল সিলেক্ট করতে হবে ।
22) Select file- ক্লিক করে নিচে দেওয়া নিয়ম অনুযায়ী তৈরি করা আপনি বর্তমানে স্নাতক পর্যায়ে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করছেন, সেই প্রতিষ্ঠানে Admission Document-এর ফাইল সিলেক্ট করতে হবে ।
23) এবার এখানে যে Capcha-টা দেখা যাচ্ছে, সেটা দেখে দেখে লিখতে হবে। যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। ছোট বা বড় হাতের গড়মিল করলে হবে না ।
24) এবার Submit Application-এ ক্লিক করতে হবে।
এবার যদি সফলভাবে সাবমিট নেয়, তাহলে আপনার আবেদন ব্যাংক কর্তৃপক্ষ গ্রহণ করেছেন। যদি ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে সিলেক্ট করে, তাহলে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করবে।
সিজিপিএ বের করার নিয়ম
| প্রাপ্ত নম্বর | গ্রেড লেটার | গ্রেড পয়েন্ট |
|---|---|---|
| ৮০ - ১০০ | A+ | ৫.০০ |
| ৭০ - ৭৯ | A | ৪.০০ |
| ৬০ - ৬৯ | A- | ৩.৫০ |
| ৫০ - ৫৯ | B | ৩.০০ |
| ৪০ - ৪৯ | C | ২.০০ |
| ৩৩ - ৩৯ | D | ১.০০ |
| ০ - ৩২ | F | ০.০০ |
ছবি ঠিক করার নিয়ম
- প্রথমে আপনাকে Photo & Picture Resizer নামে একটি অ্যাপ Google PlayStore থেকে ডাউনলোড করতে হবে। এটি ছাড়াও আরো বিভিন্ন অ্যাপ দিয়ে এই কাজ করা যাবে।
- এবার Select Photos-এ ক্লিক করে প্রয়োজনীয় Photo-টি সিলেক্ট করে Open বাটনে ক্লিক করতে হবে।
- নিচের দিকে Resize বাটনে ক্লিক করে Width & Height থেকে Custom এ ক্লিক করে প্রয়োজনীয় সাইজ Width: (500px to 600px) এবং Height: (700px to 800px) লিখে Preserve aspect ratio-টিক চিহ্ন উঠিয়ে OK বাটনে ক্লিক করতে হবে।
- এবার Stretch-এ ক্লিক করতে হবে। এখন নিচের Replace বাটনে ক্লিক করতে হবে। এবার Allow- এ ক্লিক করতে হবে।
শেষ কথাঃ ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৫
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৫ অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি সম্ভাবনাময় বৃত্তি। উপরে আমরা ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৫-এ আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, বৃত্তির পরিমাণ, আবেদনের নিয়ম, কিভাবে ছবি ঠিক করতে হয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
আশা করা যায়, আপনারা যদি এই নিয়মে আবেদন করেন তাহলে আপনাদের বৃত্তি-টি কনফার্ম হয়ে যাবে। আশা করছি, আপনারা মনোযোগ সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। এতক্ষণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।
প্রিয় পাঠক, এই শিক্ষাবৃত্তি সম্পর্কে যদি আর কোন কিছু জানার থাকে অনুগ্রহপূর্বক নিজের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ইনশাল্লাহ প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।










